উল্লাপাড়ায় ২৪টি গণপরিবহনকে জরিমানা
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১০-০৪-২০২০ ০৫:৪৯ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ২৪টি গণপরিবহনকে জরিমানা
রায়হান আলীঃ উল্লাপাড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহনে যাত্রী বহন করার অপরাধে শুক্রবার সকালে উল্লাপাড়ার হাটিকুমরুলে ২৪টি যানবাহনকে ২৯ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদিকে একই দিনে দুই ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করে হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এই জরিমানা করেন।
এসময় তার সঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকার করোনা ভাইরাস সংক্রমন বিস্তার প্রতিরোধে গণপরিবহনে যাত্রী বহন নিষেধাজ্ঞা ঘোষনা করেছে। কিন্তু মহাসড়কে এখনও অনেক বাসসহ বিভিন্ন যানবাহন সেই নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করছে। এ অপরাধে ভ্রাম্যমান আদালত এসব যানবাহনকে জরিমানা করেছে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০৪-২০২০ ০৫:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ