শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৪-২০২০ ০৩:২৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া পোশাক শ্রমিকের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক ল্যাবে ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
স্বজনরা জানান, গত ১ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরেন তাড়াশের মাধাইনগর ইউনিয়নের
সরাপপুর গ্রামের ওই পোশাকশ্রমিক। বাড়িতে এসে তার প্রচণ্ড গলাব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। ৬ এপ্রিল দুপুরে স্বজনরা প্রথমে তাকে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসা না দিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে তাড়াশ উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়ি ও এর আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com