শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৪-২০২০ ১০:১৩ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ওবায়দুল্লাহ করোনা ভাইরাস সংক্রমন ও সামাজিক দুরুত্ব বোঝায় রাখার বিষয়ে উপজেলা প্রশাসন,তাড়াশ নামের ফেসবুকে বৃহস্পতিবার আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, তা তুলে ধরা হলো-
যারা বলছেন প্রশাসনের ব্যবস্থা নেয়ার জন্য তাদের কাছে প্রশ্ন কিভাবে ব্যবস্থা নিবো আমরা ??? আপনারাই বলেন..
আমি প্রতিদিনই বের হচ্ছি বিভিন্ন যায়গায়, সাথে থাকে তাড়াশ থানা পুলিশ,সেনাবাহিনী। আমার গাড়ি দেখলেই আপনারা দৌড়ে পালান, দূরে যেয়ে উঁকি দেন, না হয় ধানক্ষেতের মাঝে যেয়ে বিজয়ের হাসি দেন। খুব মজা পান যে প্রশাসনকে ফাঁকি দিলাম ! করোনা ভাইরাসকে ফাঁকি দিতে পারবেন তো? গাড়ি পার আবার আপনারা আগের জায়গায়। বলেন কি ভাবে আপনাদের বুঝানো লাগবে?
আমার গাড়ি দেখলেই মাস্ক মুখে দেন, মাস্ক না থাকলে হাত দিয়ে মুখ ঢাকেন! ভাইরাস কি আমার গাড়িতে??
আপনাদের আক্কেল বুদ্ধি কবে হবে? করোনা কি শুধুই আমার হবে? নিজের ভালো আপনারা কবে বুঝবেন?
330 and still counting!
Please stay home
মোঃ ওবায়দুল্লাহ
সহকারী কমিশনার (ভূমি)
করোনা ভাইরাস সংক্রমন বিষয়ে উপজেলার সচেতন নাগরিকরা জানান, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ওবায়দুল্লাহ রাতদিন নিরলসভাবে যেভাবে পরিশ্রম করছেন জনগনকে সচেতন করতে তা বলা বাহুল্য। উপজেলা প্রশাসন নিজেকের সুরক্ষার কথা না ভেবে জনগনকে সুরক্ষার জন্য অক্লান্ত প্ররিশ্রম করছেন। তাই উপজেলার সকলকে সচেতন হতে হবে ও প্রশাসনকে সহযোগীতা করতে হবে বলে জানান অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com