বেলকুচিতে সরকারী নির্দেশ অমান্য করায় ১০ জনকে জরিমানা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৯-০৪-২০২০ ১০:৫৬ অপরাহ্ন
|
|
বেলকুচিতে সরকারী নির্দেশ অমান্য করায় ১০ জনকে জরিমানা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারী নির্দেশ অমান্য করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) করোনা প্রতিরোধে এবং জনসাধারণকে ঘরে অবস্থান নিশ্চিতের লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায়, পরিচালিত অভিযানে সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করার দায়ে ধুকুরিয়াবেড়া ১ টি ব্যবসা প্রতিষ্ঠান, কান্দাপাড়ার ৬ ব্যবসায়ী, সগুনা হাট ১ জন ও মুকুন্দগাঁতী বাজারে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ জনকে বিভিন্ন অংকের ১২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মসজিদে বহিরাগত মুসল্লীদের গণজমায়েত করায় মসজিদ কর্তৃপক্ষকে ডেকে সরকারী আদেশর বিষয়ে অবহিত করা হয় এবং পরবর্তীতে তারা আর গণজমায়েত করবেন না বলে ভ্রাম্যমান আদালতে প্রতিশ্রুতি প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এই প্রতিবেদককে জানান, করোনা প্রতিরোধে সরকার ও স্থানীয় প্রশাসন বেশ কিছু আদেশ ও নির্দেশনা প্রদান করেছে। এসকল আদেশ অমান্য করে ব্যবসা পরিচলনাসহ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যে কোন ধরনের গণজমায়েত থেকে বিরত থাকতে হবে। সরকারী নির্দেশ কার্যকর করতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় অভিযানকালে সেনা ও পুলিশ বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৯-০৪-২০২০ ১০:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1256 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ