উল্লাপাড়ায় ৬ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ৬ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-০৪-২০২০ ০৪:৩৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় ৬ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ

রায়হান আলীঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা মোকাবিলায় ৬ শতাধিক হতদরিদ্রের পাশে দাড়িয়েছে ইউপি চেয়ারম্যান। উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বরাদ্দকৃত ৩ মেট্রিকটন চাউল ৬শ জন মানুষের মাঝে বিতরণ করা হয়। এতে প্রত্যেকে পেয়েছে ৫ কেজি করে চাউল।বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে হতদরিদ্র, কর্মহীন,এবং ঘরবন্দী মানুষের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শওকত ওসমান। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু সহ প্রমুখ। এরআগে সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান নিজ অর্থায়নে এই ইউনিয়নে কয়েক শত মানুষের চাউল,ডাল,পেঁয়াজ, তেল,সাবান এবং মাস্ক বিতরণ করেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০৪-২০২০ ০৪:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 161 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com