শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৪-২০২০ ১১:৪৮ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের ছোট্ট একটা গ্রামে তিন তিনটি চায়ের দোকান রাতদিন খোলা থাকে। পরিবারের অভাবের কাছে গ্রামের সচেতন মানুষের দোকান বন্ধ রাখার আবদার বারবার দোকানিরা ফিরিয়ে দিচ্ছিলেন। চায়ের দোকানগুলোতে খদ্দের কম হওয়া সত্বেও দোকান খোলা রাখতো পেটের তাগিদে।
তাড়াশ স্টুডেন্টস এসোসিয়েশনের সিনিয়ার সদস্য শেখ ইয়ামিন গ্রামের মুরুব্বীদের সাথে নিয়ে দোকানিদের হাড়ির খোঁজ নিয়ে জানলেন। একজন ভালো চলেন, একজন কিছুদিন আগেই দশ কেজি চাল কোন এক জায়গা থেকে সাহায্য পেয়েছেন। বাঁকি একজনের ঘরে চাল আছে কিন্তু বাজার করার টাকা নেই।
গ্রামের মুরুব্বীদের সাথে নিয়ে দোকানীকে কিছু সাহায্যের বিনিময়ে দশ দিন দোকান বন্ধ রাখতে সম্মত করলেন। কিন্তু, এই অভবের সময় সাহায্য আসবে কোথা থেকে? তাড়াশ উপজেলার একজন ব্যবসায়ী বিষয়টি অবগত হয়ে তাড়াশ স্টুডেন্টস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাননীয় এমপি প্রফেসর ডা. মোঃ আব্দুল আজিজ মহোদয়ের সাথে পরামর্শ করে মানবতার হাত বাড়িয়ে দিলেন। তার আন্তরিক সহযোগীতা ও গ্রামবাসীদের নিজ উদ্যোগ ও সাহায্যে দশ দশটি দিনের জন্য বন্ধ হলো চায়ের দোকানগুলো।
এমন দরিদ্র ও কর্মহীন মানুষগুলোর হাড়ির খবর নিয়ে এলাকার বিত্তবানদের এমনিভাবেই করোনা প্রতিরোধে এগিয়ে আসতে আহবান জানায় তাড়াশ স্টুডেন্টস এসোসিয়েশন। ইতোমধ্যে তাদের একদল স্বেচ্ছাসেবকের নানামুখী উদ্যোগ ও পদক্ষেপকে এলাকার মানুষ সাধুবাদ জানাচ্ছেন ও প্রশংসা করছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com