কামারখন্দে নান্দিনা কামালিয়া গ্রামে খাদ্য দ্রব্য বিতরণ করেন "সহযোগীতা সংগঠন"
২৩ অক্টোবর, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে নান্দিনা কামালিয়া গ্রামে খাদ্য দ্রব্য বিতরণ করেন "সহযোগীতা সংগঠন"

মোঃ খায়রুল ইসলাম
০৮-০৪-২০২০ ০৮:২৪ অপরাহ্ন
কামারখন্দে নান্দিনা কামালিয়া গ্রামে খাদ্য দ্রব্য বিতরণ করেন "সহযোগীতা সংগঠন"
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে "সহযোগীতা সংগঠনটি" ০৮ এপ্রিল বুধ বার গ্রামের প্রধান প্রধান সড়কসহ প্রতিটি পাড়ায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও খ্যাদ দ্রব্য বিতরণ করেন "সহযোগীতা সংগঠনের" সদস্যরা। এ সময় সহযোগীতা সংগঠনের নিজস্ব অর্থায়নে গ্রামের প্রতিটি মসজিদ, মাদ্রাসা, দোকানপাট এবং রাস্তাঘাটে জীবাণুনাশক বিলিচিং ছিটানো হয় এবং হতো দরিদ্রদের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করে। গ্রামের অসহাই পরিবারে মাঝে ডাল আলু তৈল সাবান,লবণ,পিয়াজ ১২০টি পরিবারের মাঝে বিতরণ করেন। হ্যান্ড মাইকের মাধ্যমে মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং গ্রামের বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখার উপরে বেশি গুরুত্বারোপ করে, মানুষকে ঘরে থাকার অনুরোধ করা হয়। সহযোগীতা সংগঠনের সদস্যরা জানান যে যতদিন এই ভাইরাস সংক্রমণের আশংকা থাকবে ততদিন আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লা।

মোঃ খায়রুল ইসলাম ০৮-০৪-২০২০ ০৮:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 476 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com