করোনা ভাইরাসে মৃত ব্যক্তির লাশ সৎকারে বেলকুচিতে কমিটি গঠন
২৫ এপ্রিল, ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন

  

করোনা ভাইরাসে মৃত ব্যক্তির লাশ সৎকারে বেলকুচিতে কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৪-২০২০ ০৭:৫০ অপরাহ্ন
করোনা ভাইরাসে মৃত ব্যক্তির লাশ সৎকারে বেলকুচিতে কমিটি গঠন
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির লাশ সৎকারে মওলানা ও স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়েছে। গত ০১ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের, প্রশাসন অনুবিভাগ সূত্র অনুযায়ী বেলকুচি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষে উপজেলা পর্যায়ে লাশ সৎকার কমিটি গঠন করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ সহ ১৬ সদস্যের স্বেচ্ছাসেবী ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মওলানা হাবিবুল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউপি/পৌরসভার ৮ জন সদস্যের মওলানা কমিটি গঠন করা হয়েছে। এ ব্যপারে উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ জানান, এ ধরনের মহামারীর কবলে আল্লাহ যেন কাউকে না ফেলে। তবু যদি এ ধরনের মৃত্যুর ঘটনা বেলকুচিতে ঘটে, তাহলে সরকারের নির্দেশিত বিধিতে লাশ সৎকারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৪-২০২০ ০৭:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 747 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com