সিরাজগঞ্জের সয়াধানগড়ায় ২০০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান
০৪ মে, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জের সয়াধানগড়ায় ২০০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৮-০৪-২০২০ ০৭:৩৫ অপরাহ্ন
সিরাজগঞ্জের সয়াধানগড়ায় ২০০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সিরাজগঞ্জ শহরের সয়াধানপাড়া দক্ষিণপাড়া, জগাই মোড় ও দক্ষিণ পূর্বপাড়ায় (গুলগুলা মোড়) এলাকায় নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে বাড়িতে বাড়িতে গিয়ে ২০০ পরিবারের মাঝে ৪০০ কেজি আটা সহায়তা  প্রদান  করা হয়। 

এ কাজের সমন্বয়ক সিরাজগঞ্জ প্রেসক্লাবে সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক ইসরাইল হোসেন বাবু  বলেন, ব্যক্তিগত প্রচেষ্টা ও কিছু  মানবিক  মানুষের সহযোগিতার এ খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এ কাজটি করছি। এ কাজে যারা মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবার প্রতি এমন মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানিয়েছেন এই সাংবাদিক ।


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৮-০৪-২০২০ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 305 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com