বেলকুচিতে সমাজ সেবক সেলিমের উদ্যোগে খাদ্যদ্রব্য ও নগদ অর্থ বিতরণ (ভিডিও সহ)
০৪ মে, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন

  

বেলকুচিতে সমাজ সেবক সেলিমের উদ্যোগে খাদ্যদ্রব্য ও নগদ অর্থ বিতরণ (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৪-২০২০ ০৫:২৬ অপরাহ্ন
বেলকুচিতে সমাজ সেবক সেলিমের উদ্যোগে খাদ্যদ্রব্য ও নগদ অর্থ বিতরণ (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিজ অর্থায়নে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও নগদ অর্থ বিতরণ করেছেন ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম। শনিবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর নির্দেশিত ব্যক্তিগত অর্থে শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন-ভাঙ্গাবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনায় কর্মহীন ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ৫০ জনকে নগদ অর্থ বিতরণ করেন তিনি। সহায়তাকালে মাহমুদুল হাসান সেলিম জানান, কোভিড-১৯ বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করছে। বাংলাদেশে ইহার সংক্রমণ দেখা গেছে। সে প্রেক্ষিতে সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে হবে। তবেই এ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। জরুরী প্রয়োজন ছাড়া বের না হওয়া ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সকলকে সচেতন হবার আহব্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা এবং বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোভিড-১৯ নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত সমাজে যার যার অবস্থান থেকে বিত্তবানদের কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ালে একজন মানুষও অনাহারে থাকবে না। কাউকে আতঙ্ক না হয়ে ঘরে থাকতে বলেন তিনি। তিনি কর্মহীন ৪০০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ৫০ জনের মাঝে নগদ অর্থ বিতরণেরকালে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মাদ আলী মন্ডল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ঢাকা জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা (মুন্না), বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খোকন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম রেজা, যুবলীগ নেতা আব্দুল কাদেরসহ দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৪-২০২০ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 403 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com