শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০৪-২০২০ ০৪:৪৬ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় করোনা ভাইরাস আতঙ্কে স্বেচ্ছায় ২ টি গ্রামের জনসাধারণ লক ডাউন ঘোষণা করেছে। এই দুই গ্রামের প্রায় ৩ হাজার পরিবার বসবাস করে। পৌর এলাকার উল্লাপাড়া মধ্যপাড়া মহল্লার ৩ শতাধিক পরিবার স্বেচ্ছায় লক ডাউন ঘোষণা করেছে। ফলে এই মহল্লায় বহিরাগত লোকজন অবাধে প্রবেশ করতে পারবে না বলে সবাই সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়াও এই মহল্লার প্রবেশপথ বন্ধ করে দেওয়ার হয়েছে এবং বাহির হাত ধোঁয়ার ব্যবস্থা করেছে এই এলাকার মানুষ। উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাণী নগর গ্রামের প্রায় ২৭" শ পরিবার স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করেছে। নিজেদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ। উল্লাপাড়া মধ্য পাড়া মহল্লার একরামুল হক জানান করোনা ভাইরাস থেকে নিজেদের কে সুরক্ষিত রাখতে আমাদের মহল্লার সবাই লক ডাউন ঘোষণা করেছি। এই মহল্লায় যারা হতদরিদ্র মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com