রায়গঞ্জে সরকারী ন্যায্যমুল্যের ৬৫ বস্তা চাল জব্দ : আটক ৩
১৫ মে, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

রায়গঞ্জে সরকারী ন্যায্যমুল্যের ৬৫ বস্তা চাল জব্দ : আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৮-০৪-২০২০ ০১:৫৬ অপরাহ্ন
রায়গঞ্জে সরকারী ন্যায্যমুল্যের ৬৫ বস্তা চাল জব্দ : আটক ৩
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রম্মগাছা ইউনিয়নে দুস্থ্য ও হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারী ন্যায্যমুল্যের ১০ টাকা কেজির ৬৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এছাড়া, চাল কালোবাজারের বিক্রি/পাচারের চেষ্টায় ডিলারের ছেলেসহ ৩ জনকে আটক করা হয়েছে। রায়গঞ্জ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্থানীয় লোকজন এবং দুস্থ্য ও হত-দরিদ্রদের মৌখিক  অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চান্দাইকোনায় অভিযান চালিয়ে চালসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন, রায়গঞ্জের ব্রম্মগাছা ইউনিয়নের ডিলার নুর ইসলামের  ছেলে মোজাফ্ফর হোসেন এবং তার সহযোগী হাচিল গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার সহোদর শহিদুল ইসলাম। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শামীমুর রহমান জানান, মঙ্গলবার রাতে এ সম্পর্কীত স্থানীয় অভিযোগ পেয়ে গোপনে সোর্স লাগানো হয়। পরে বুধবার ভোরে পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশকে জানালে তারা ৬৫ বস্তা চালসহ ৩জনকে আটক করে। সরকারী সম্পত্তি আত্বসাতের ঘটনা হওয়ায় তাৎক্ষনিক দু’দক পাবনা আঞ্চলিক অফিসে অবগত করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও ইউএনও বুধবার দুপুরে জানান।

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৮-০৪-২০২০ ০১:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1681 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com