শিরোনামঃ
অনলাইন নিউজ এডিটর ০৮-০৪-২০২০ ১২:০০ পূর্বাহ্ন |
স্টাফ করেস্পন্ডেন্টঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পূর্ণিমাগাঁতী ইউনিয়নে ইউনিয়ন ছাত্রলীগ।
সোমবার দিনব্যাপী ইউনিয়নে বিভিন্ন গ্রামের কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, কাঁচা মরিচ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ জামিল হাসান শোভন জানান- বন্ধু-বান্ধব, আত্মীয় -স্বজন, পরিচিত অনেকের আর্থিক সহযোগীতা ও উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর দিকনির্দেশনায় ছাত্রলীগের কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে আমাদের কার্যক্রম সফল হয়েছে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাশাপাশি সমাজের উচ্চবিত্ত মানুষদের এই দুর্যোগের সময় জনগনের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো জানান- খাদ্যসামগ্রী বিতরণ কালে সাধারণ জনগণকে করোনায় আতংকিত না হয়ে সচেতন থাকাতে বলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com