সলঙ্গায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
০৪ মে, ২০২৬ ০৪:৩৫ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৭-০৪-২০২০ ০৮:৫৪ অপরাহ্ন
সলঙ্গায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
সলঙ্গা প্রতিনিধি : আজ ৭ এপ্রিল মঙ্গলবার থেকে সিরাজগন্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বপ্ল মুল্যে ১০ টাকা কেজি দরের চাল/ গম (ওএমএস কার্যক্রম) বিক্রি শুরু হয়েছে। ডিলার মো: আব্দুল মোন্নাফ, ঘুড়কা ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে সলঙ্গা ডিগ্রী কলেজের উত্তরে শহিদুল ইসলামের বাড়িতে সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এ চাল বিতরন করেন। ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার এ সময় উপস্থিত থেকে উদ্বোধন করেন এবং বিতরণ কার্যক্রম তদারকি করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রম সম্পন্ন করার কথা থাকলেও গরীব,অসহায় ও ক্ষুধার্তদের চাপের মুখে প্রথমে বিতরণ কর্তপক্ষ সামাল দিতে পারেন নি। উল্লেখ্য, এ কার্যক্রমের অংশ হিসেবে দিনমজুর, রিক্সাওয়ালা, চা দোকানদার, শ্রমিক প্রভৃতি পেশার লোকজন জাতীয় পরিচয়পত্র সহকারে উপস্থিত হয়ে সর্বোচ্চ ৫ কেজি চাল একবার ক্রয় করতে পারবেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৭-০৪-২০২০ ০৮:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 167 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com