শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০৪-২০২০ ০৭:০৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা মোকাবিলায় সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি ফেয়ার মূল্যের চাউল বিক্রি শুরু হয়েছে। সরকারি ত্রাণের সাথে ব্যক্তি,সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে দুস্থ অসহায় ঘরবন্দী মানুষের পাশে দাড়িয়েছেন। উপজেলায় ১৪ টি ইউনিয়ন একযোগে ২৪ হাজার ৪শ ৭৯ জন সুবিধাভোগী ১০ টাকা কেজি দরে প্রত্যেকে পাবেন ৩০ কেজি চাউল। মঙ্গলবার দুপুরে পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার তার ইউনিয়নের ১৭শ সুবিধাভোগীদের মাঝে ১০ টাকা কোজি দরে চাউল বিক্রির উদ্বোধন করেন। এসময় তিনি জানান ত্রাণ সহায়তার পাশাপাশি সরকারি এই ফেয়ার মূল্যের চাউল কিনে জনসাধারণ উপকৃত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান উপজেলায় একযোগে ফেয়ার মূল্যে চাউল বিক্রি শুরু হয়েছে। সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি ১০ টাকা কেজি দরে চাউল মাস ব্যাপী বিতরণ করা হবে। চাউল বিক্রি অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com