শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৭-০৪-২০২০ ০৫:১৩ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় জ্বর, সর্দি-কাশি আক্রান্ত ব্যক্তিদের দাফন-কাফন, গোসল নিয়ে সৃষ্টি হচ্ছে জটিলতা ৷এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে চৌহালী ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সিরাজগঞ্জের চৌহালীতে করোনা রোগে মৃত ব্যক্তিকে গোসল, দাফন-কাফন ও জানাজা সঠিক ভাবে সম্পন্ন করার জন্য ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের ৭ জন ইমামকে ভিডিও দেখিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷মঙ্গলবার(৭এপ্রিল)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ভিডিও'র মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়া হয় ৷ এ সময় প্রশিক্ষণ পরিচালনা করেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহিনুল আলম, পরিসংখ্যানবিদ মোঃ আবু ইউসুফ ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com