নিম্ম আয়ের দিনমজুরদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে চলচ্চিত্রশিল্পী শিরিন শিলা
০৪ মে, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন

  

নিম্ম আয়ের দিনমজুরদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে চলচ্চিত্রশিল্পী শিরিন শিলা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৭-০৪-২০২০ ০৪:০৭ অপরাহ্ন
নিম্ম আয়ের দিনমজুরদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে চলচ্চিত্রশিল্পী শিরিন শিলা

আশরাফুল ইসলাম রনি: করোনাভাইরাস সংক্রমণ ঝুকিতে আমাদের এই দেশ। এসময় করোনা ভাইরাস সংক্রমণ ঝুকি এড়াতে ঢাকার প্রায় সবাই বাড়িতে বা ঘরে। গণপরিবহন বন্ধ। ফলে নিম্ন আয়ের মানুষের রোজগারের পথ বন্ধ হওয়ার উপক্রম। এই সময়ে তাদের সহযোগিতা করতে মাঠে নেমেছে চলচ্চিত্র শিল্পী শিরিন শিলাসহ নয়জন তারকাদের নিয়ে একটি দল ‘টিম ইয়াং স্টার’। 

তারা নিম্ন আয়ের কিছু মানুষকে খাবার, মাস্ক, গøাাভস বিতরণ করেছেন। আফতাবনগর, রামপুরা ব্রিজ এলাকায় প্রায় দুই শ প্যাকেট খাবারসহ মাস্ক ও গøাভস বিতরণ করে দলটি। খাবারের মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল ও লবণ।

এই দলে কাজ করছেন চলচ্চিত্রশিল্পী  শিরিন শিলা, জয় চৌধুরী, আঁচল, বিপাশা কবির, রুমানা নীড়, কাজী জারা, নাদিম, শিপন মিত্র ও সানজু জন। 

অভিনেত্রী শিরিন শিলা জানান, তাঁরা দলের সদস্যরা নিজেদের টাকা দিয়ে এই কাজ করছেন। মানবিক জায়গা থেকেই উদ্যোগটি নেওয়া। করোনাভাইরাস আতঙ্কে শহর ফাঁকা। জীবনের ঝুঁকি নিয়ে রিকশাওয়ালারা বের হচ্ছেন। কারণ, বের না হলে তাঁদের সংসার চলবে না। আমাদের এই ক্ষুদ্র সহায়তা থেকে তাঁরা দুই দিনের জন্য হলেও ঘরে অবস্থান করে সংসার চালাতে পারবেন।’


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০৪-২০২০ ০৪:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com