হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসির যোগদান
০৪ মে, ২০২৬ ০৪:৩৪ পূর্বাহ্ন

  

হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসির যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৭-০৪-২০২০ ০২:৩৫ অপরাহ্ন
হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসির যোগদান

সলঙ্গা প্রতিনিধি : সিরাজগন্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো: খায়রুল ইসলাম। বদলী জনিত কারনে পুর্বের দায়িত্বপ্রাপ্ত ওসি আকতারুজ্জামান ঈশ্বরদী হাইওয়ে থানায় বদলী হলে গত ৪ এপ্রিল শনিবার ওসি খায়রুল ইসলাম হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগদান করেন। ইতিপুর্বে তিনি টাঙ্গাইল পিবিআই-তে ওসি হিসাবে কর্মরত ছিলেন। ১২ বছর ধরে তিনি দেশ সেবায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিষ্ঠা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড গোল চত্বর একটি গুরুত্বপুর্ণ স্থান। প্রায় ২০/২২ কিলোমিটার মহাসড়ক হাটিকুমরুল হাইওয়ে থানার আওতাভুক্ত। এমনকি ২০ টি জেলার লোকজনের ঢাকা সহ দক্ষিনান্ঞলে যাতায়াতের একমাত্র পথ হাটিকুমরুল রোড। সব দিক দিয়ে গুরুত্বপুর্ণ এ থানায় দায়িত্ব পালনে তিনি আল্লাহর রহমত সহ সাংবাদিক ও সকলের সহযোগীতা কামনা করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৭-০৪-২০২০ ০২:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1955 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com