শিরোনামঃ
নিউজরুম ০৭-০৪-২০২০ ০৭:৩৮ পূর্বাহ্ন |
অনলাইন নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ত্রাণ সহায়তা করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মোঃ আরিফ আজিজের নেতৃত্ব প্রথম ধাপে ১০১ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। এতে প্রতিটি পরিবার পেয়েছে চাউল,ডাল,পেয়াজ,তেল,লবন এবং আলু। এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মোঃ আরিফ আজিজ জানান ছাত্র অধিকার পরিষদ সবসময় অধিকার নিয়ে কাজ করছে। সরকার যে ত্রাণ সহায়তা দিচ্ছে এটি খুবই অপ্রতুল। সরকারের পাশাপাশি আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com