উল্লাপাড়ায় মহিলা আঃলীগ সভানেত্রীর মাথা ফাটিয়ে দিলেন ওয়ার্ড আঃলীগ সম্পাদক
৩০ এপ্রিল, ২০২৬ ০৭:৫১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় মহিলা আঃলীগ সভানেত্রীর মাথা ফাটিয়ে দিলেন ওয়ার্ড আঃলীগ সম্পাদক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-০৪-২০২০ ০৬:৫২ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় মহিলা আঃলীগ সভানেত্রীর মাথা ফাটিয়ে দিলেন ওয়ার্ড আঃলীগ সম্পাদক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভানেত্রী ফরিদা পারভীনের মাথা ফাটিয়ে দিলেন একই ইউনিয়নের ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক আলতা হোসেন। সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় পূর্ণীমাগাঁতী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এরআগে সকালে পূর্ণীমাগাঁতীতে ফরিদা পারভীনের মেয়ে জামাই এবং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক আলতা হোসেনের সাথে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য বিষায়ক সম্পাদক জিয়াউর রহমান আহত হয়। পরে সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগের সভানেত্রী ফরিদা পারভীন পূর্ণীমাগাঁতী বাজারে আসলে, ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক আলতা হোসেন লোকজন নিয়ে আঃলীগের সভানেত্রী ফরিদা পারভীন ওপর হামলা করলে মাথা ফেটে যায়। পরে আহত ফরিদা পারভীন কে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল ও জিয়াউর রহমান কে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল রহমান রাশেদ জানান উভয়পক্ষের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় তার জের ধরে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) জানান ফরিদা পারভীন ও জিয়াউর রহমান উভয় পক্ষ কে থানায় ডেকে মিমাংসার চেষ্টা করেছি কেউ মিমাংসায় রাজি হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০৪-২০২০ ০৬:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 804 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com