বেলকুচির সাংবাদিক সেলিম রেজার পিতার ইন্তেকাল
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০৪-২০২০ ১১:২৯ অপরাহ্ন
|
|
বেলকুচির সাংবাদিক সেলিম রেজার পিতার ইন্তেকাল
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সদস্য দৈনিক আমাদের নতুন সময় প্রত্রিকার বেলকুচি প্রতিনিধি সেলিম রেজার পিতা মোহাম্মদ হযরত আলী মিয়া সোমবার বিকাল সারে ৪টায় টাংগাইল সদর উপজেলার করের বেতকা গ্রামের নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী----রাজেউন) মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ছেলে, নাতী-নাতনিসহ অসংখ্য বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সোমবার (৬ এপ্রিল) রাত ৯ টায় বাদ এশার টাংগাইল সদর উপজেলায় বোয়ালী জামে মসজিদ মাদ্রসা তার নামাজে জানাযা শেষে বোয়ালী কবরস্থানে দাফন করা হয় বলে জানান তার ছেলে সেলিম রেজা।
সাংবাদিক সেলিম রেজার পিতার মৃত্যুতে বেলকুচি প্রেসক্লাবের পক্ষথেকে তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০৪-২০২০ ১১:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 796 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ