বেলকুচি থানায় স্বাস্থ্য পরীক্ষা করে প্রবেশ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচি থানায় স্বাস্থ্য পরীক্ষা করে প্রবেশ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০৪-২০২০ ১০:৪১ অপরাহ্ন
বেলকুচি থানায় স্বাস্থ্য পরীক্ষা করে প্রবেশ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি থানায় আগত সেবা প্রত্যাশীদের করোনা ভাইরাসের প্রাথমিক ধাপ ইনফ্রারেড থার্মোমিটারে মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে থানায় প্রবেশ করানো হচ্ছে। সোমবার দুপুর থেকে থানায় ইনফ্রারেড থার্মোমিটারে স্বাস্থ্য পরীক্ষা সেবা চালু করা হয়েছে। এ সময় বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের ইনফ্রারেড থার্মোমিটারে মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এতে মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া থানায় আগতদের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য হাত ধোয়া ও জীবাণুনাশক স্প্রে ব্যবস্থা রাখা আছে। এ জন্য সাবান ও বেসিন স্থাপন করা আছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০৪-২০২০ ১০:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 480 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com