পানিতে ডুবে শিশুর মৃত্য
২৪ অক্টোবর, ২০২৬ ০২:৫৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

পানিতে ডুবে শিশুর মৃত্য

মোঃ খায়রুল ইসলাম
০৬-০৪-২০২০ ০৫:১৩ অপরাহ্ন
পানিতে ডুবে শিশুর মৃত্য
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বীর ভদ্রঘাটে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ এপ্রিল রবিবার উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই শিশুর নাম মো. রেজুয়ান (৭)। সে একই গ্রামের বাসিন্দা নাসীর উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু রেজুয়ান।খেলার একপর্যায়ে দুপুরে মায়ের সাথে পুকুরের যায়, মা কাপড় ধোয়ার সময়ে সে অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। রেজুয়ানের বাবা জানান অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কামারখন্দে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, এই বিষয়ে কিছু জানা নেই, আর কেউ কিছু জানায়নি।

মোঃ খায়রুল ইসলাম ০৬-০৪-২০২০ ০৫:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 360 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com