শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০৪-২০২০ ০৪:৪৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশের একজন শিক্ষকের জীবন বাঁচাতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ স্বস্ত্রীক রক্ত দিয়েছেন।
রোববার বিকালে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল (বারডেম)’র ৩য় তলার ১০ নং বেডে অসুস্থ্য তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম হার্টের ৭টি বøক নিয়ে ওপেন হার্ট সার্জারীর জন্য ভর্তি হন ।
এ সময় তার ৬ ব্যাগ (ধন+) গ্রুপের রক্তের জন্য তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন। সোমবার রাত ১১ টার দিকে তার আবেগঘন স্ট্যাটাসটি সিরাজগঞ্জের -৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজের নজরে আসে। এর পরে তিনি গুলশানের বাসা থেকে স্ত্রী ডাঃ হাফিজা সুলতানাকে ঘুম থেকে ডেকে তোলেন। সে সময়ে গাড়ি চালক ঘুমিয়ে পড়ায় তাকে না ডেকে নিজেই গাড়ি চালিয়ে রওনা হন শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল (বারডেম)’র ৩য় তলার ১০ নং বেডে। সেখানে অসুস্থ্য শিক্ষক আব্দুস সালামকে দেখে তার চিকিৎসার খোঁজ খবন নেন।
পরে স্ত্রী সহ এমপি আজিজ তাদের রক্তের গ্রæপ নির্ণয় করে অবশিষ্ট পরিক্ষা-নিরিক্ষার পরে তিনি ও তার স্ত্রী দুই ব্যাগ রক্ত প্রদান করেন। পরে হাসপাতালের চিকিৎসকদের সাথে শিক্ষককের চিকিৎসা ব্যাপারে আলোচনা শেষে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
এ সময় প্রধান শিক্ষক আব্দুল সালাম এমপির ও তার স্ত্রীর মানবিকতা দেখে কেঁদে ফেলেন। তিনি সকলের কাছে তার সুস্থ্যতার জন্য দোয়া চান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com