শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০৪-২০২০ ০৪:২৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উপসর্গ জ্বর, সর্র্দি কাশি ও বমিতে আক্রান্ত হয়ে জিহাদুল ইসলাম জিহাদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার পরিবার বলছে সে দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত ছিলো। পাঁচ দিন আগে সে ঢাকা থেকে বাড়িতে ফেরে। সোমবার সকালে তার অবস্থার অবণতি হলে বগুড়া নেয়ার পথে সে মারা যায়।
জিহাদ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মৃত্যুর পর তার লাশ বাড়িতে নিয়ে আসলে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্্েরর একটি মেডিকেল টিম তার শরীর থেকে নমূনা সংগ্রহ করে।
বিষয়টি তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জামাল উদ্দিন মিয়া নিশ্চিত করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com