শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০৪-২০২০ ১২:৫৪ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঠান্ডা, গালাব্যাথা,জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আক্রান্ত গৃহবধূ উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের স্ত্রী। গত ৩ দিন আগে গৃহবধূ ঠান্ডা ,জ্বরে আক্রান্ত হয়। ঠান্ডা ও জ্বরের সাথে রোববার রাতে গলাব্যাথা ও শ্বাসকষ্ট দেখা দেয় অবস্থার অবনতি হলে, সেদিন রাত ৯টার দিকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এরপর তাকে আইসোলিউসিনে রাখা হয়েছে। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান রোববার রাতে করোনার উপসর্গ ঠান্ডা, গলাব্যাথা,জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে এক রোগী ভর্তি হয়েছে। সোমবারে সকালে রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি,নমুনা পরীক্ষা হলে জানা যাবে এটি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com