অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনঃ কাজিপুরে ছয়টি ট্রাক আটক
১৫ মে, ২০২৬ ১২:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনঃ কাজিপুরে ছয়টি ট্রাক আটক

আব্দুল জলিল
০৬-০৪-২০২০ ১০:১২ পূর্বাহ্ন
অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনঃ কাজিপুরে ছয়টি ট্রাক আটক

কাজিপুর  প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনের দায়ে  ছয়টি বালিবোঝাই ট্রাক আটক করেছে কাজিপুর থানা পুলিশ। রবিবার রাতে আটককৃত গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, “দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতির মধ্যেও তারা অবৈধভাবে বালি পরিবহন করছিলো।” পরে সার্জেন্ট আমির হোসেন বাদী হয়ে আটক গাড়িগুলোর নামে মামলা দিয়েছেন। উল্লেখ্য কাজিপুরের মেঘাইসহ একাধিক পয়েন্টে নিয়ম নীতির তোয়াক্কা না করে বালি উত্তোলন করে আসছে  একটি মহল। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে।


আব্দুল জলিল ০৬-০৪-২০২০ ১০:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com