তাড়াশে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৫-০৪-২০২০ ০৭:০০ অপরাহ্ন
|
|
তাড়াশে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস আতংকে গরীব ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার উপজেলার তাড়াশ পৌরসভার উলিপুর গ্রামে ব্যক্তিগত উদ্যোগে মরহুম ঠান্ডু সরকারের ছেলে ইঞ্জিনিয়ার মজনু সরকার ৬০ জন অসহায় গরীব ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মজনু সরকারের সহধর্মীনি এলজিইডি অফিসের অফিস সহকারী শাহনাজ পারভীন ডলি,বিশিষ্ট সমাজসেবক আব্দুল খালেক,রফিকুল ইসলাম প্রমুখ।
ইঞ্জিনিয়ার মজনু সরকার বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে যারা ঘরে বসে আয় করতে পারছেনা তাদের পাশে দাড়ানোর জন্য এ উদ্যোগ নিয়েছি।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-০৪-২০২০ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 260 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ