বেলকুচিতে কর্মহীনদের মাঝে সমাজ সেবক তুহিনের খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও সহ)
০৪ মে, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন

  

বেলকুচিতে কর্মহীনদের মাঝে সমাজ সেবক তুহিনের খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৫-০৪-২০২০ ০৬:৪০ অপরাহ্ন
বেলকুচিতে কর্মহীনদের মাঝে সমাজ সেবক তুহিনের খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: “করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল ইসলাম তুহিনের নিজ অর্থায়নে বেলকুচিতে ২ শতাধিক গরীব দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। রবিবার (৫ এপ্রিল) বিকালে বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কে,সি শালদাইর গ্রামস্থ তার নিজ বাসভবন থেকে বিভিন্ন গ্রামের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, মাস্ক ও সাবান বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সমাজ সেবক মহোয়ার ইসলাম শামীম, কেরামত তালুকদার, নুরে আলম, মনিরুল ইসলাম সোহেল, বিপ্লব সরকার, শাহাদ্ৎ হোসেন, শরিফুল ইসলাম, মনিন আকন্দ, উজ্জল মোল্লা প্রমূখ। এ সময় সমাজ সেবক নুরুল ইসলাম তুহিন ওই পপ্রতিবেদককে বলেন, আমার সাধ্যমত যতটুকু পেরেছি এই কর্মহীনদের মানুষের পাশে এসে দাড়িয়েছি। যারা বিত্তবান মানুষ আছেন তারা নিজ নিজ উদ্যোগে এই কর্মহীনদের পাশে এসে দাড়ান। তিনি আরও বলেন, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকতে হলে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-০৪-২০২০ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 530 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com