সড়ক দূর্ঘটনা কর্মস্থলে যাবার পথে ট্রাক চাপায় ব্র্যাক কর্মী নিহত
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৪-২০২০ ০২:৫১ অপরাহ্ন
|
|
সড়ক দূর্ঘটনা কর্মস্থলে যাবার পথে ট্রাক চাপায় ব্র্যাক কর্মী নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ কর্মস্থলে যাবার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন ব্র্যাক কর্মী সোহেল রানা (৩০)। তিনি উল্লাপাড়া উপজেলার বেতবাড়ি গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে ও সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবুর চাচাতো ভাই।
রোববার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইলের ভূয়াপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় সোহেল মোটর সাইকেল নিয়ে মুন্সীগঞ্জে তার কর্মস্থলে যাচ্ছিলেন।
সোহেলের বাবা আব্দুল মজিদ জানান, বঙ্গবন্ধু সেতু পার হয়ে যাবার পর পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোহেল গত ২ এপ্রিল বিয়ে করেন। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আনুষ্ঠানিকভাবে বউ ঘরে তুলে আনার কথা ছিল। কিন্তু তার আগেই নববধু নিয়ে ঘর বাঁধার স্বপ্ন শেষ হয়ে গেল সোহেল রানার। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আইউবুর রহমান দুর্ঘটনায় সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি চাপা দিয়েই পালিয়ে যায়।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৪-২০২০ ০২:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1070 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ