কড্ডায় চাঁদা না দেয়ায় জেলা পরিষদের নির্মানাধীন পাবলিক টয়লেট ভাংচুর
১৫ মে, ২০২৬ ০১:০১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কড্ডায় চাঁদা না দেয়ায় জেলা পরিষদের নির্মানাধীন পাবলিক টয়লেট ভাংচুর

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৫-০৪-২০২০ ১১:০১ পূর্বাহ্ন
কড্ডায় চাঁদা না দেয়ায় জেলা পরিষদের নির্মানাধীন পাবলিক টয়লেট ভাংচুর

চাঁদা না দেয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা মোড়ে জেলা পরিষদের অর্থায়নে নির্মানাধীন পাবলিক টয়লেট ভেঙ্গে ফেলা হয়েছে। এসময় সাব ঠিকাদারকে মারপিট ও নগদ অর্থ ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ উঠেছে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমানে ব্যস্ততম সদানন্দপুর কড্ডা বাসস্টান্ডে কোন পাবলিক টয়লেট নেই। মহাসড়কে চলাচলকৃত জনগনের ব্যবহারের জন্য সম্প্রতি সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে কড্ডা মোড়ের উত্তর-পূর্বকোনে বঙ্গবন্ধু সেতু কর্তপক্ষের জায়গায় ২টি পাবলিক টয়লেট ও ৫টি প্রসাবখানা নির্মানের জন্য টেন্ডার করা হয়েছে। কাজিপুরের মেসার্স তালুকদার ট্রেডার্স কাজটি পেয়ে কড্ডা কৃষ্ণপুর গ্রামের আলহাজ উদ্দিনকে সাব ঠিকাদার হিসাবে নিয়োগ করেছে। ২৮ মার্চ নির্মান কাজ শুরু’র পর থেকেই সয়দাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সৌপ্তিক আহম্মেদ মিঠু’র নেতৃত্ব একটি গ্রুপ চাঁদা দাবী ও হুমকি প্রদর্শণ করতে থাকে। এ অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কাজের সাইডে গিয়ে ওই গ্রুপটি চাঁদা দাবী করে। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে তারা সাব ঠিকাদার আলহাজ উদ্দিনকে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা সাড়ে সাতাইশ হাজার টাকা কেড়ে নেয় এবং নির্মানাধীন পাবলিক টয়লেট ভেঙ্গে ফেলে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এ ঘটনায় আহতের ছোট ভাই মিনহাজ উদ্দিন বাদী হয়ে সয়দাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সৌপ্তিক আহম্মেদ মিঠুসহ ১২জনের নাম উল্লেখ করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, জনগনের স্বার্থে বঙ্গবন্ধু সেতু কর্তপক্ষের জায়গায় পাবলিক টয়লেটটি নির্মান হচ্ছে। স্বার্থে আঘাত লাগার কারনেই সেখানে মারপিট ও নির্মানাধীন পাবলিক টয়লেটটি ভেঙ্গে ফেলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টির তদন্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৫-০৪-২০২০ ১১:০১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 984 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com