উল্লাপাড়ায় ফোন করলেই ত্রাণ পৌঁছে দিচ্ছে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার
৩০ এপ্রিল, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ফোন করলেই ত্রাণ পৌঁছে দিচ্ছে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-০৪-২০২০ ১১:২৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় ফোন করলেই ত্রাণ পৌঁছে দিচ্ছে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ত্রাণ সহায়তার জন্য ফোন করলেই ত্রাণ পৌঁছে দিচ্ছে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান ত্রাণ সহায়তার জন্য ফোন পেয়ে রাতের অন্ধকারে ত্রাণ নিয়ে ঘরবন্দী মানুষের পাশে দাড়িয়েছেন। শুক্রবার ও শনিবার রাতে ত্রাণ সহায়তার ফোন পেয়ে ৭ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। তার এই ব্যক্তিম উদ্যোগে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের মধ্যবিত্ত পরিবার সহায়তা পাচ্ছে, এছাড়াও রিকশা চালক,দিনমজুর,হতদরিদ্রসহ বিভিন্ন মানুষ ত্রাণ সহায়তা পাচ্ছেন। ফোনের মাধ্যমে ত্রাণ সহায়তায় এই ইউনিয়নের মধ্যবিত্ত পরিবার গুলো সুবিধা পাচ্ছে।এছাড়াও যেসকল পরিবার লোকলজ্জার ভয়ে ত্রাণ নিতে পারেন না তাদের পাশে দাড়িয়েছে ইউপি চেয়ারম্যান। গভীর রাতে গোপনে ত্রাণ সহায়তা দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান জননেতা তানভীর ইমামের নির্দেশনায় ত্রাণ সহায়তা নিয়ে বাড়ি,বাড়ি যাচ্ছি। অনেকে লোকলজ্জার ভয়ে ত্রাণ নিতে পারে না, তারা ফেনের মাধ্যমে ত্রাণ সহায়তা চাচ্ছে, তাদের নাম গোপন রেখে রাতের অন্ধকারে ত্রাণ সহায়তার পৌঁছে দিচ্ছি। এছাড়াও এই ইউনিয়নের মানুষ যে না খেয়ে থাকতে না হয় সেই প্রচেষ্টা চালাচ্ছি।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০৪-২০২০ ১১:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 546 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com