শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৪-০৪-২০২০ ০২:০২ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সলঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন আছিয়া-বছির ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম অব্যাহত আছে। মসজিদে মসজিদে বিশেষ দোয়া,করোনা রোধ ও প্রচারনায় বিভিন্ন নীতিবাক্য খচিত স্টিকার,লিফলেট বিতরন,সাবান,হ্যান্ড ওয়াশ, হ্যান্ড গ্লোভস্, মাস্ক ও বিভিন্ন স্যানিটাইরিজ বিতরন সহ গ্রামে গ্রামে জীবানুনাশক স্প্রে ছিটানোর কাজ তারা করে যাচ্ছেন। গত বৃহ:বার রাতে থানার অলিদহ গ্রাম,পশ্চিমপাড়া নতুন বাজার, বাংলা বাজার, চৈত্রহাটি বাজার,সুতাহাটি বাজার, মাহমুদপুর বাজার, চকনিহাল- চারা বটতলা বাজার সহ গুরুত্বপুর্ণ স্থানে তাদের স্বেচ্ছাসেবকগন জীবানুনাশক স্প্রে করেন। শুক্রবার সকালে সলঙ্গা থানা সদর ও বাজারের গুরুত্বপুর্ণ স্থান সহ বাজারের ৪ টি মসজিদেও জীবানুনাশক স্পে করেন। পরে সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদার উপস্থিতিতে থানা ভবনের ভিতরে, বাইরে এই জীবানুনাশক স্প্রে করেন। ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী আখতার হোসেন হিরণ বলেন,দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের নিজস্ব অর্থায়নে এলাকার মানুষের পাশে একটু হলেও দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার মরহুমা মা-বাবার নামে "আছিয়া - বছির ফাউন্ডেশন "আগামীতেও মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। এ সময় ওসির তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানা যায়, মহামারী করোনা মোকাবেলার মত দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও সংস্থা,আছিয়া-বছির ফাউন্ডেশনের মত অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন সহ সমাজের ধনী, বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন,দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু হতেই সলঙ্গায় উক্ত ফাউন্ডেশন কর্তৃপক্ষ করোনায় জনসচেতনতা,প্রতিরোধ ও মোকাবেলায় তাদের কার্যক্রম অব্যাহত রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com