করোনাভাইরাস: এনায়েতপুর রাজারে সামাজিক জনদূরত্ব মেনে চলতে ভ্রাম্যমাণ আদালতে প্রচারণা
২৭ জুন, ২০২৬ ০৫:৫৪ পূর্বাহ্ন

  

করোনাভাইরাস: এনায়েতপুর রাজারে সামাজিক জনদূরত্ব মেনে চলতে ভ্রাম্যমাণ আদালতে প্রচারণা

নিউজরুম
০৪-০৪-২০২০ ১২:৫৬ অপরাহ্ন
করোনাভাইরাস: এনায়েতপুর রাজারে সামাজিক জনদূরত্ব মেনে চলতে ভ্রাম্যমাণ আদালতে প্রচারণা
 নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ  সদর উপজেলা  ও বেলকুচি  উপজেলার বিভিন্ন  স্থানে  অভিযান চালিয়ে   ২৬ জনকে জরিমানা  আদায়  করেছে  ভ্রাম্যমাণ  আদালত। গতকাল শুক্রবার ৩ টায় জেলা প্রশাসনের  দুই  বিজ্ঞ  নির্বাহী  সহকারী  কমিশনার  ও  এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ফয়সাল  আহমেদ  এবং  মো.মাসুদুর  রহমান  এর  নেতৃত্বে মোবাইল  কোর্ট  পরিচালিত  হয় । ভ্রাম্যমাণ  আদালতে  সূত্রে জানা যায় , শুক্রবার  বিকেলে  থেকে শুরু  করে  রাত  পর্যন্ত  সিরাজগঞ্জ  সদর উপজেলা ও বেলকুচি  উপজেলা  এনায়েতপুর হাট,বেলকুচি বাজার এলাকা,সমেশপুর হাট,মকন্দগাতি বাজার,বড়বাজার, ইলিয়ট ব্রিজ এলাকায় অভিযান  চালিয়ে  দন্ডবিধির ১৮৮ ধারায় সর্বমোট  ১৯ জনকে  ছয় হাজার শত  টাকা  জরিমানা  করেন।  এছাড়াও সংক্রামক রোগ(প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ এর তিন জনকে দশ হাজার টাকা জরিমানা  করা  হয় । ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ সনের ৫১   ধারার দুই  মুদিদোকানীকে ৪ হাজার  টাকা এবং  ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রন আইন ২০০৫ সনের  ৫,৪ ধারায় ৫ শত টাকা,  কৃষি পন্য বাজার নিয়ন্ত্রন আইন ১৯৬৪ এ ৫ হাজার  টাকা অর্থ  দন্ড  করা হয়। সর্বমোট ২৬ টি মামলায় পঁচিশ  হাজার সাত শত টাকা জরিমানা  করেন ভ্রাম্যমাণ  আদালত।এছাড়াও  বেলকুচি  উপজেলার এনায়েতপুরে করোনা ভাইরাস রোধে সামাজিক জনদূরত্ব কিভাবে বজায় রেখে চলতে হয় এসর্ম্পকে প্রচার অভিযান চালিয়ে বিভিন্ন  ফার্মেসির এবং মুদিদোকানের সামনে বৃত্ত অঙ্কন করে এই জনদূরত্ব দেখে দেয়া হয়।
জেলা প্রশাসনের দুই  বিজ্ঞ  নির্বাহী  সহকারী  কমিশনার  ও  এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ফয়সাল  আহমেদ  এবং  মো.মাসুদুর  রহমান জানান,  করোনা ভাইরাস  প্রতিরোধে সবগুলো হাট/বাজারে বন্ধ করা হয়েছে।তবে  নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া চা-স্টল,খাবার হোটেল,রেস্টুরেনসহ সবগুলো দোকান বন্ধ করে দেয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় ফার্মেসী ও কাঁচামালের দোকানে কিভাবে দূরত্ব বজায় রাখাতে হবে তা জনগনকে সচেতন করতে প্রতি তিন ফিট পর পর দ্বাড়াতে চিত্রাঙ্কন করে দেয়া হয়।এই দূরত্ব সামাজিক ভাবেও বজায় রাখতে ও মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান নির্বাহী  কর্মকর্তা। এই জনদূরত্ব কাজের সহায়তা  করেন সদিয়া চাঁদপুরইউপি  চেয়ারম্যান মোঃ রাশেদুল  ইসলাম  সহ সিরাজগঞ্জ  ও এনায়েতপুর থানা পুলিশ  সদস্যরা, পেশকার  মোঃ  আতাহার হোসেন।

নিউজরুম ০৪-০৪-২০২০ ১২:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 352 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com