উল্লাপাড়ার আমেরিকান প্রবাসীর করোনা রোগে মৃত্যু
৩০ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার আমেরিকান প্রবাসীর করোনা রোগে মৃত্যু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-০৪-২০২০ ১১:২০ পূর্বাহ্ন
উল্লাপাড়ার আমেরিকান প্রবাসীর করোনা রোগে মৃত্যু

উল্লাপাড়া  প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন উল্লাপাড়ার আমেরিকার নিইয়র্ক প্রবাসী আবু জাফর (৬২)। তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মারা যান। জাফর উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা মহল্লর মৃত সেকেন্দার আলীর ছেলে। তার বড়ভাই নিইয়ার্ক প্রবাসী হযরত আলী (৭০) করোনা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন। আবু জাফরের আত্মীয় পৌর কাউন্সিলর আব্দুল আলীম জানান, ১৯৯২ সালে জাফর ডিভি লটারী পেয়ে  আমেরিকায় চলে যান। সেখানে তিনি ব্যবসা করতেন। সপ্তাহ খানিক আগে জাফর করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার আমেরিকার নিউয়র্কে তিনি মারা যান। একই সঙ্গে তার ভাই হযরত আলীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃত্যুকালে জাফর মা, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জাফরের মৃত্যুর সংবাদ পেয়ে দেশের বাড়ি শ্রীকোলায় শোকের ছায়া নেমে আসে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০৪-২০২০ ১১:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1202 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com