সলঙ্গায় কর্মহীনদের পাশে এ,ওয়ান সমিতি
০৪ মে, ২০২৬ ০৫:৩৬ পূর্বাহ্ন

  

সলঙ্গায় কর্মহীনদের পাশে এ,ওয়ান সমিতি

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৩-০৪-২০২০ ১০:১৪ অপরাহ্ন
সলঙ্গায় কর্মহীনদের পাশে এ,ওয়ান সমিতি
জি,এম স্বপ্না : সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। তাই আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন। সামাজিক দুরত্ব বজায় রেখে জন সচেতনতা ও প্রতিরোধে আমাদের কাজ করতে হবে। ঘনঘন সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে, গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে, লেবু বা টক জাতীয় জিনিস বেশী বেশী খেতে হবে,বিদেশ ফেরত বা ঢাকা থেকে আসা ব্যক্তিদের ন্যুনতম ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আপাতত যাওয়া যাবে না। কথাগুলো বলেন, এ ওয়ান সমিতির সভাপতি সেলিম রেজা। সরকারের পাশাপাশি সলঙ্গা বাজারের এ,ওয়ান সমিতি করোনায় কর্মহীন সলঙ্গার খেটে খাওয়া অসহায়,দুস্থ্: ও ছিন্নমুল মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।এ,ওয়ান সমিতি সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। সমিতির সভাপতি সেলিম রেজা ও সাধারন সম্পাদক শরিফ সরকার জানান, তারা আজ শুক্রবার থানার ৩ টি গ্রামের প্রায় ১৫০ জন অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরনেরর সিদ্ধান্ত নিয়ে এরই ধারাবাহিকতায় সকাল ১০ টায় সাতটিকরী,বেলা ৩ টায় নাইমুড়ি ও বিকেল সাড়ে ৪ টায় চড়িয়া মধ্যপাড়া গ্রামের অসহায় ও হতদরিদ্রদের মাঝে সমিতির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা ইউপি সদস্য জহুরুল ইসলাম মজনু,সমিতির সহ- সভাপতি বকুল হোসেন,কোষাধ্যক্ষ মাসুদ রানা সরকার, সদস্য আলাউদ্দিন,মুকুল হোসেন, হাবিবুর রহমান হিমেল সহ অনেকে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৩-০৪-২০২০ ১০:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com