সলঙ্গায় কর্মহীন মানুষের পাশে ছাত্রদল,
সলঙ্গা প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সলঙ্গার কর্মহীণ
অসহায় ও দরিদ্র মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে শহীদ জিয়ার সৈনিক সলঙ্গা থানা ছাত্রদল। শুক্রবার বিকেল ৪ টায় সলঙ্গা ডাক বাংলো চত্বরে শতাধিক গরীব,অসহায় ও ছিন্নমুল মানুষদের মাঝে তারা খাদ্য সামগ্রী বিতরণ করেন। ছাত্রদল নেতা এস,কে এ ফিরোজ,উদয় নারায়ন, হারুনার রশিদ হিরণ,আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় উক্ত ত্রাণ বিতরন অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন,ছাত্রদল নেতা কে,এম মেহেদী হাসান সুমন,রাসেল রানা, সোহেল আহমেদ,শাহরিয়ার মামুন রাজু, আরিফ সরকার, মোতালেব হোসেন, আরিফুল ইসলাম,আসাদুল ইসলাম আসাদ সহ প্রতিনিধি সহ অনেকে।