শিবগঞ্জ তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে তৃতীয় লিঙ্গের (হিজরা) বেকার মানুষকে সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, তৃতীয় লিঙ্গের মানুষগুলো বিভিন্ন হোটেলে রান্নার কাজ এবং বিয়ে বাড়িতে নাচ গান করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু মরণঘাতি করোনাভাইরাসের প্রভাবে তাদেয়র আয় এর উৎস বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তারা বেকার হয়ে পড়েছেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে এ সব তৃতীয় লিঙ্গের মানুষগুলো ঘরে বসে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শুনার পর তিনি এই উপজেলার ৮৫ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে চাল, পেঁয়াজ, ডাল, তেল, সাবানসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এ প্রতিবেদককে বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ(হিজড়া) মানুষগুলো তাদের কষ্টের কথা জানায়। পরে তাদের উপজেলা পরিষদে ডেকে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।