শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৪-২০২০ ০৭:৩১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২৫ টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও সিএইচসিপিদের করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের সুরক্ষার জন্য পিপিই, একজোড়া গøাভস, মাস্ক ও চশমা বিতরণ করা হয়েছে।
শুক্রবার তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন সিএইচসিপি ও স্বাস্থ্যকর্মীদের হাতে সুরক্ষার সামগ্রী তুলে দেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন বলেন, করোনা ভাইরাসের বিষয় নিয়ে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে ও নিজেদের সুরক্ষার জন্য ২৫টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও স্বাস্থ্যকর্মীদের পিপিই, একজোড়া গøাভস, মাস্ক ও চশমা দেওয়া হয়েছে।
এ সময় তাড়াশ উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com