বেলকুচিতে করোনার প্রভাবে কর্মহীনদের মাঝে পাশে আছি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
০৪ মে, ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন

  

বেলকুচিতে করোনার প্রভাবে কর্মহীনদের মাঝে পাশে আছি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-০৪-২০২০ ০৬:৩৯ অপরাহ্ন
বেলকুচিতে করোনার প্রভাবে কর্মহীনদের মাঝে পাশে আছি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
জহুরুল ইসলাম: “সেবার মানসিকতায় পথ চলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন “পাশে আছি” ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট দুর্যোগে সিরাজগঞ্জের বেলকুচিতে শতাধিক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনব্যাপী বেলকুচির বিভিন্ন গ্রামের কর্মহীন দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং সাবান ও মাস্ক বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন “পাশে আছি” ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু হুরায়রা বিজয়। এসময় আরও উপস্থিত ছিলেন, পাশে আছি ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ডাঃ মোঃ রুহুল আমিন, বিশিষ্ট সমাজ সেবক নান্নু প্রামাণিক (কোরিয়ান নান্নু), ওসমান গনি রঞ্জু প্রামাণিক, ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম রফিক সেক্রেটারি রিহান আহমেদ সুমন, ফাউন্ডেশনের সদস্য রাকিব, হাসান, রাকিব হোসেন, শাকিল, আসরাফুল ইসলাম, ইয়াছিন, হাবিব সহ অন্যান্য সদস্য বৃন্দ। ত্রাণ সহায়তা বিতরণকালে ফাউন্ডেশনের সদস্যরা করোনা ভাইরাস থেকে বেঁচে থাকতে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০৪-২০২০ ০৬:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 315 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com