আছিয়া-বছির ফাউন্ডেশন এর উদ্যোগে করোনায় জীবাণুনাশক স্প্রে ছিটানো শুরু
সলঙ্গা প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার দিবাগত রাতে সলঙ্গার বিভিন্ন গ্রামে আছিয়া - বছির ফাউন্ডেশন এর উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম শুরু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন, প্রতিরোধে ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে জনসচেতনতা ও প্রতিরোধে এ জীবাণুনাশক স্প্রে ছিটানোর ব্যবস্থা করেন, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী ডা: মো: আখতার হোসেন হিরণ। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল সহ এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অলিদহ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আফছার আলী,রফিকুল ইসলাম মাস্টার, মাও: ওবায়দুল্লাহ,ছানোয়ার হোসেন মাস্টার সহ অনেকে। ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী ডা: হিরণ জানান,করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে। আমরা বাঙালী। আমাদেরও সচেতন হওয়া দরকার। দেশের যে কোন দুর্যোগ পরিস্থিতিতে বিত্তবানরা ইতিপুর্বে অসহায়দের পাশে দাঁড়িয়েছিল।এখনও থাকবে। অনুরুপ ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন আছিয়া - বছির ফাউন্ডেশন দেশের করোনা পরিস্থিতির এই ক্লান্তি লগ্নে এই রোগ প্রাদুর্ভাবের শুরু হতে আমরা সলঙ্গা থানার বিভিন্ন মসজিদে দোয়া ও হাত ধোয়ার ব্যবস্থাপনা , লিফলেট,সাবান,হ্যান্ড ওয়াশ,হ্যান্ড গ্লোভস্, মাস্ক সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে তাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ । তিনি সাংবাদিকদের আরও জানান,বৃহ:বার রাতে থানার অলিদহ পুরো গ্রাম,পশ্চিমপাড়া নতুন বাজার, বাংলা বাজার, চৈত্রহাটি বাজার,সুতাহাটি বাজার, মাহমুদপুর বাজার, চকনিহাল- চারা বটতলা বাজার সহ গুরুত্বপুর্ণ স্থানে জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম শুরু করেছি।ধারাবাহিক ভাবে থানার বিভিন্ন গ্রাম ও গুরুত্বপুর্ণ স্থানে এ কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।