শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৪-২০২০ ০৪:১১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে নি¤œ আয়ের অসহায় হতদিরদ্র,দিনমজুর মানুষকে ব্যক্তিগত অর্থে খাদ্য সামগ্রী বিতরণ করলেন স্কুল শিক্ষক আব্দুস সালাম বিএসসি।
শুক্রবার সকালে তাড়াশ পৌর শহরের প্রায় ৫০টি দিনমজুর, হতদরিদ্র পরিবারকে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্য ছিল চাল, ডাল, তেল, ও সাবান।
এ প্রসঙ্গে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি বলেন, করোনার কারণে গৃহবন্দি থেকে যে সকল মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তাদের মধ্য গরীব ও অসহায় অল্প সংখ্যক মানুষকে আমার নিজের টাকায় কিছু খাদ্য সামগ্রী দিলাম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com