তাড়াশে রাতের আধারে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান
০৪ মে, ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন

  

তাড়াশে রাতের আধারে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-০৪-২০২০ ০৯:৪৮ পূর্বাহ্ন
তাড়াশে রাতের আধারে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান

আশরাফুল ইসলাম রনি:
লোক সমাগম এড়াতে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের অসহায় মানুষের ঘরে খাদ্য  সামগ্রী তুলে দিচ্ছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। 

বৃহস্পতিবার রাতভর উপজেলা পরিষদ ও স্থানীয়দের সহায়তায় উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামে দুটি আশ্রয়ন প্রকল্পের নিম্ম আয়ের গরীব ও অসহায় ৯২টি পরিবারসহ ১৪২টি পরিবারকে খাদ্য সামগ্রী রাতের আধারকে ভেদ করে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। খাদ্য সামগ্রীর মধ্য ছিল চাল, ডাল, তেল, আলু ও সাবান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ। 

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ, করোনার কারণে গৃহবন্দি থেকে কোন লোক যাতে না খেয়ে মারা না যায় সেটি নিশ্চিত করতে উপজেলা পরিষদ ও স্থানীয়দের সহায়তায় রাতের আধারে ঘরে ঘরে তিনি নিজেই খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৪-২০২০ ০৯:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 450 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com