ঘোড়াটি কার?
৩০ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন

  

ঘোড়াটি কার?

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০২-০৪-২০২০ ০৭:৫৬ অপরাহ্ন
ঘোড়াটি কার?
উল্লাপাড়া প্রতিনিধিঃ এক সপ্তাহ ধরে উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে একটি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। ঘোড়াটি বর্তমানে গ্রামের মজনু খন্দকারের ছেলে সাগরের হেফাজতে রয়েছে। এই গ্রামের লোকজন জানান, গত ২৭ মার্চ সকালে এই ঘোড়াটিকে সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্ত অবস্থায় ঘাস খেতে দেখা যায়। এরপর থেকেই ঘোড়াটি গ্রামের আসেপাশেই অবস্থান করছিল। পরে এটি গ্রামের বাসিন্দা সাগরের হেফাজতে দেওয়া হয়। ঘোড়াটির মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। সাগর জানান, তিনি ঘোড়াটিকে প্রতিপালন করছেন। তবে ঘোড়াটির যে পরিমান খাবার দেওয়া প্রয়োজন তিনি তা দিতে পারছেন না। ঘোড়াটির স্বাস্থ্য কিছুটা খারাপ হয়ে গেছে। সাগর আরো জানান, ঘোড়াটির সামনের একটি পায়ে সমস্যা আছে। ঘোড়াটি একটু খুড়িয়ে চলে। সাগর ঘোড়াটির মালিককে খুঁজছেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০৪-২০২০ ০৭:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 349 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com