শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০২-০৪-২০২০ ১২:১১ অপরাহ্ন |
“আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন এর পক্ষ থেকে করোনা মোকাবেলায় কর্মহীন দৈনিক আয়ের শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন ১০০ শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য দ্রব্য বিতরন করা হয়। এ সময় নাট্য নিকেতন এর সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌর জানান শ্রমজীবী মানুষের পাশে সাংস্কৃতিক কর্মীরা বরাবরই ছিলো এখনো আছে। আমরা করোনা মোকাবেলা সামাজিক দুুরত্ব কার্যক্রমে শ্রমহীন মানুষের জন্য সহযোগীতা তহবিল গঠন করেছি। সমাজের বিভিন্ন দানশীল মানুষ এবং সাংস্কৃতিক ও নাট্য কর্মীদের সহযোগীতা নিয়ে এই তহবিল চালাবো। এই তহবিলের অর্থ থেকেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যাক্রমে আমাদের এই সহযোগীতা কার্যক্রম চলবে। শহরের বাহির গোলা সিং পাড়া,সয়াধান গড়া,হোসেনপুর,মিরপুর, ও মালশাপাড়া মহল্লায় এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন নাট্য নিকেতনের সাংগঠনিক সম্পাদক বিপুল রাহা,প্রচার সম্পাদক আবির পাল,নির্বাহী সদস্য অমিত রাজ,সদস্য রাশেদ হোসেন,শান্ত হোসেন,অমৃত সেন,জেপি উল্লাস,বিশাল চন্দ,মহাব¦ত হোসেন,সুরঞ্জিত ঘোষ তরুন সম্প্রদায়ের সদস্য ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com