উল্লাপাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
বুধবার দুপুরে উল্লাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার প্রায় শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীগুলোর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, সাবান ও মাস্ক। এ সময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া, দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, দৈনিক প্রতিদিনের সংবাদ এর উল্লাপাড়া প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয়, সাংবাদিক মোঃ সাহেব আলী, আল মাহমুদ, হাফিজুর রহমান, মাসুদ রানা, আবু বকর সিদ্দিক বাবু প্রমুখ,রায়হান আলী উপস্থিত ছিলেন।