শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৪-২০২০ ০৭:০৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
জিআরের বরাদ্দকৃত ১০ কেজি করে চাল নিয়ে নি¤œ আয়ের ২০০জন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে হাজির সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার।
বুধবার দিনব্যাপি তিনি দেশীগ্রাম ইউনিয়নের ২০০জন নিম্মআয়ের দিন মজুরের বাড়ি বাড়ি গিয়ে এ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কনিকার রানী, আব্দুল আজিজ।
এ ব্যাপারে দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার বলেন, দেশে করোনা ভাইরাসের ঝুকি এড়াতে সরকারী নির্দেশে কোন রকম জনসমাগম ছাড়া ইউনিয়নের নিম্মআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ১ কেজি চাল পৌছে দিয়েছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com