চৌহালীতে কর্মহীনদের মাঝে চাল বিতরণ
২৭ জুন, ২০২৬ ০৫:৫০ পূর্বাহ্ন

  

চৌহালীতে কর্মহীনদের মাঝে চাল বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০১-০৪-২০২০ ০৬:২৫ অপরাহ্ন
চৌহালীতে কর্মহীনদের মাঝে চাল বিতরণ

চৌহালী  প্রতিনিধিঃ করোনাভাইরাসের প্রভাবে সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল চৌহালী উপজেলায় কর্মহীন চা দোকনি, নৌকার মাঝি, ভ্যান চালক, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে ১০ কেজি করে  চাল খাদ্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) সকালে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে প্রত্যেক ইউনিয়নে ২ শত করে ১ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ, ট্যাগ অফিসারগণ,সেনাবাহিনী, ও পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০১-০৪-২০২০ ০৬:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 291 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com