কামারখন্দে কর্মহীনদের পাশে দাঁড়ালেন উপজেলার নির্বাহী কর্মকর্তা
খাইরুল ইসলামঃ করোনা ভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণরোধে সরকারি নির্দেশে কাজকর্মহীন ঘরে বসে থাকা দৈনিক নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কামারখন্দ, সিরাজগঞ্জ ।
মঙ্গলবার (৩১মার্চ) সন্ধ্যা থেকে রাত্রী পর্যন্ত কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এ সময় করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং সচেতন হোন, অন্যকে সচেতন করুন।
এ সময়ে তিনি আরো জানান করোনার কারণে সরকারিভাবে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পর্যায়ে ক্রমে বিতরণ করা হবে।