এনায়েতপুরে ইয়াবা সহ নৌকার মাঝি গ্রেফতার
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০১-০৪-২০২০ ০৩:৪৪ পূর্বাহ্ন
|
|
এনায়েতপুরে ইয়াবা সহ নৌকার মাঝি গ্রেফতার
চৌহালী প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াবা সহ ইঞ্চিন চালিত শ্যালো নৌকার মাঝি বাবলু ভুঁইয়া (৪২)কে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতের দিকে খুকনী ইউনিয়নের রুপসী গ্রামে অভিযান চালিয়ে মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে শ্যালো নৌকার মাঝি বাবলু ভুইয়াকে নিজ বাড়ি থেকে ৩০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। পরে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০১-০৪-২০২০ ০৩:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 414 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ